বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

পূণর্গঠিত হল ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নরস পুণর্গঠন করেছে।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে পূণর্গঠিত বোর্ড অব গভর্নরস এ পদাধিকার বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। পদাধিকার বলে বোর্ডের অন্য গভর্নরগণ হলেন চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ভাইস চ্যান্সেলর, ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বোর্ড অব গভর্নরস এ সরকার কর্তৃক মনোনীত দু’জন সংসদ সদস্য হলেন র.আ.ম ওবায়দুল মোক্তাদীর চৌধুরী, মাননীয় সংসদ সদস্য-২৪৫, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও মো: ফরিদুল হক খান, মাননীয় সংসদ সদস্য-১৩৯, জামালপুর-০২।

বাংলাদেশের প্রখ্যাত মুসলিম চিন্তাবিদ ও প্রাজ্ঞ আলেম ওলামাদের মধ্য হতে সরকার কর্তৃক মনোনীত পাঁচজন গভর্নর হলেন: বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অবসরপ্রাপ্ত বিচারপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগ, এ এফ এম ইয়াহিয়া চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, মো: শাহজাহান সিদ্দিকি, বীর বিক্রম, অবসরপ্রাপ্ত সচিব, মাওলানা মুফতি রুহুল আমীন, মুহতামিম, জামে’আ ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা, গোপালগঞ্জ ও মাওলানা কাফিলুদ্দীন সরকার, অধ্যক্ষ, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসা এবং খতীব, আমীনবাগ জামে মসজিদ, ঢাকা। মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনকরবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, পদাধিকারবলে নিযুক্ত গভর্নরসগণ ছাড়া অন্যান্য গভর্নরদের মেয়াদকাল এ প্রজ্ঞাপন জারীর তারিখ হতে ৩ (তিন) বছর হবে। তবে ৩(তিন) বছর অতিক্রান্ত হলেও তাঁর বা তাঁদের স্থলে সরকার নতুন গভর্নর মনোনয়ন না দেয়া পর্যন্ত তিনি বা তাঁরা দায়িত্ব পালন করে যাবেন। সরকার প্রয়োজনবোধে যে কোন সময় পদাধিকারবলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্যান্য গভর্নর বা গভর্নরগণের পরিবর্তন বা তাঁর/তাঁদের পদ শূন্য ঘোষণা করতে পারবে।

প্রজ্ঞাপনটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার (বাংলাদেশ সচিবালয়, ঢাকা) মোহাম্মদ আনোয়ার হোসাইন এর স্বাক্ষরিত ছিলো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ