শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

নাটোরে পাঁচ কোটি টাকার সরকারী সহায়তা পাচ্ছেন অর্ধ লক্ষাধিক কৃষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরে বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ লক্ষাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্যে প্রায় পাঁচ কোটি টাকার কৃষি সহায়তা বরাদ্দ দিয়েছে সরকার। রবি মৌসুমে পুনর্বাসন এবং রবি ও খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সার ও বীজের মাধ্যমে এ সহায়তা যাবে কৃষকের কাছে।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তিন পর্যায়ের বন্যায় জেলায় মোট ৬২ হাজার ২৪৪ জন কৃষক ক্ষতিগ্রস্ত হন।সবজি , আউশ, বোনা আমন, রোপা আমন ও এর বীজতলা এবং মাসকলাই ডালের মোট আট হাজার ৭৫১ হেক্টর জমির ফসল বিনস্ট হয়। এরফলে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হয় ৮২ কোটি ৪৩ লক্ষ টাকা।

৮ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রথম পর্যায়, ২১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায় এবং ২১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত তৃতীয় পর্যায়ে চলনবিল ও হালতিবিল অধ্যুষিত এলাকাগুলোতে বন্যা আঘাত হানে ।

তাই সরকারীভাবে ২০২০-২০২১ রবি মৌসুমে পুনর্বাসন কর্মসূচীর আওতায় বীজ ও সার বাবদ কৃষকদের এ সহায়তা প্রদান করা হবে। যেন এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষক বন্যার ক্ষতি কিছুটা হলেও পুরণ করতে পারেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ