শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি বিকসকপের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ (বিকসকপ)। একই সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদেরকে আর্থিক সহায়তার দাবিও জানিয়েছে সংগঠনটি।আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের চেয়ারম্যান এম ইকবাল রাহার চৌধুরী।

এ সময় তিনি বলেন, গত ১৬ই মার্চ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় আমরাও কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে দিই। যা এখনও বন্ধ রয়েছে। আরো কত দিন তা এভাবে বন্ধ থাকবে জানা নেই।এই সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের মাসিক টিউশন ফিয়ের ওপর নির্ভরশীল এবং ৯৯ শতাংশ ভাড়া বাড়িতে প্রতিষ্ঠিত ও পরিচালিত।

তিনি আরো বলেন, মাসিক এ টিউশন ফিয়ের ৪০ শতাংশ বাড়ি ভাড়া, ৪০ শতাংশ শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের বেতন, বাকি ২০ শতাংশ গ্যাস বিল, বাণিজ্যিক হারে বিদ্যুৎ ও পানির বিলসহ অন্যান্য খরচ নির্বাহ করা হয়ে থাকে।কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় বর্তমানে অনেক প্রতিষ্ঠানকেই ভর্তুকি গুণতে হচ্ছে।

এভাবে তিনি কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজগুলোর সঙ্কটাপন্ন অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রীকে তাদের দাবি মেনে নেওয়ার আবেদন জানান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ