সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

মিয়ানমারের রাখাইন রাজ্যে সু চির দলের পরাজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যে আঞ্চলিক দলগুলোরই আধিপত্য করেছে। বিশেষ করে আরাকান ন্যাশনাল পার্টি (এএনপি) রাখাইনে তাদের জয়ের পতাকা উড়িয়েছে। অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পরাজয় হয়েছে।

এএনপির সেন্ট্রাল ফ্রন্ট কমিটির সদস্য ডাও আয়ে নু সেইন বলেছেন, তাদের আটজন প্রার্থী কেন্দ্রীয় পার্লামেন্টীয় আসনে জয়ী হয়েছেন। রাজ্য পার্লামেন্টের সাতটি আসনেও জয় পেয়েছেন এএনসির প্রার্থীরা।

তিনি বলেন, সিত্তে, মানাউং, ইয়ানবেয়ে এবং টংগক টাউনশিপের সব আসনে জোরালো প্রতিদ্বন্দ্বিতা করেছে। নু সেইন বলেন, আমরা আমাদের অঞ্চলে ১৫টি আসনে জয়ী হয়েছি। উত্তর রাখাইনেও নির্বাচন হলে আমরা আরও আসন পেতাম। মিয়ানমারের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে এএনপি।

এ বছর রাখাইনে ১৭টি টাউনশিপের মধ্যে মাত্র আটটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই আটটি টাউনশিপে ২৮টি আসন রয়েছে। নিরাপত্তার কারণে অন্যান্য টাউনশিপে নির্বাচন স্থগিত করা হয়েছে। এদিকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা না হলেও মিয়ানমারের ক্ষমতাসীন দল এনএলডি নির্বাচনে জয় দাবি করেছে। সোমবার দলটির মুখপাত্র এই দাবি করেন।

উল্লেখ্য, মিয়ানমারে অর্ধশত বছরের বেশি সময় ধরে সেনাবাহিনী ও সেনাসমর্থিত সরকারের অবসান ঘটিয়ে ২০১৫ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় এনএলডি। তবে রোহিঙ্গা সংকট নিয়ে কার্যত কোনও পদক্ষেপ না নেয়ায় আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েন দলটির নেতা সু চি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ