শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

এখনো বাইডেনকে শুভেচ্ছা জানান নি যেসব রাষ্ট্রপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসরকারীভাবে প্রকাশিত ফলাফলে মার্কিন যুক্তরাষ্টের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। তাই তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের প্রায় অধিকাংশ রাষ্ট্রপ্র্রধান।তবে সরকারি ভাবে এখনো ফলাফল ঘোষণা না হওয়াসহ বিভিন্ন কারণে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এখনো তাকে অভিনন্দন জানান নি।এদের মধ্যে সবাই-ই ট্রাম্পের মিত্র বলেই পরিচিত।

এ তালিকায় আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যিনি জো বাইডেনের রাশিয়া বিরোধী বক্তব্যের কারণে এখনো তাকে শুভেচ্ছা জানান নি বলে ধারণা করছেন অনেকেই।এছাড়া তাকে শুভেচ্ছা জানান নি লাতিন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প খ্যাত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো, চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং, উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন এবংইসরাইলের প্রধানমন্ত্রী বেনযামিন নেতানিয়াহু।

তবে স্লোভানিয়ার প্রধানমন্ত্রী হানেজ হানসা ঘটিয়েছেন আরেককাণ্ড। তিনি শুভেচ্ছা জানিয়েছেন। তবে জো বাইডেনকে নয়।তার মিত্র ডোনাল্ড ট্রাম্পকে।পাশাপাশি তিনি মার্কিন নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ