শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাথে জাগো হিন্দু পরিষদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান-এর সাথে জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা মিলন শর্মার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এক বৈঠকে মিলিত হয়।

গতকাল (৯ নভেম্বর) সোমবার বিকাল ৪ টায় পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে গত শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের ব্যানার ব্যবহার করে যে আপত্তিকর শব্দ ব্যবহার করে স্লোগান দেয়া হয় এ ব্যাপারে জাগো হিন্দু পরিষদের নেতৃবৃন্দ বলেন, এমন স্লোগান অবশ্যই আপত্তিকর ও দুঃখজনক। এমন স্লোগানের সঙ্গে আমরা একমত নই। চট্টগ্রামের বিক্ষোভ সমাবেশে জাগো হিন্দু পরিষদের ব্যানার ব্যবহার করে যারা আপত্তিকর স্লোগান দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

তারা বলেন, জাগো হিন্দু পরিষদ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। জাগো হিন্দু পরিষদ অন্য ধর্মকে সম্মান করে নিজেদের অধিকার আদায় নিয়ে কাজ করে। সুতরাং যারা আপত্তিকর স্লোগান দিয়েছে এ ঘটনায় জাগো হিন্দু পরিষদ তীব্র নিন্দা জানাচ্ছে।

শুধু তাই নয়, এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোন উস্কানি না দেয়, সবাইকে শান্ত ও সর্তক থাকার অনুরোধ জানিয়ে অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি অনুরোধ করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের সহাবস্থানে বিশ্বাসী। যেকোনো ধরণের উগ্রতা ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করার যেকোনো অপচেষ্টাকে ইসলামী আন্দোলন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।

তিনি বলেন, চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতে ইসলামকে লক্ষ্য করে যে উগ্র স্লোগান দেয়া হয়েছে তা উদ্দেশ্যমূলক এবং পরিকল্পিত। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যেমে যারা নতুন সঙ্কট তৈরি করতে চায় চট্টগ্রামে উগ্র স্লোগান দাতারা মূলত তাদেরই দোসর।

তিনি আরও বলেন, জাগো হিন্দু পরিষদের নেতৃবৃন্দের ভাষ্য অনুযায়ী আমরাও প্রশাসনকে বলতে চাই যে বা যারা চট্টগ্রামে উগ্রতা ছড়িয়ে নাশকতা সৃষ্টির অপচেষ্টা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে এমন উস্কানিমূলক ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে প্রশাসনের কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের সহযোগি সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এম শোয়াইব এবং জাগো হিন্দু পরিষদের সভাপতি সঞ্জয় বনিক, সহ-সভাপতি অভিজিত বনিক, উপদেষ্টা দেবু সরকার, সাধারণ সম্পাদক নিতাই দেবনাথ, কোষাধ্যক্ষ পলাশ মজুমদার প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ