শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

নবী অপমানের প্রতিবাদে ময়মনসিংহের পাগলায় বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাগলা (গফরগাঁও) প্রতিনিধি: ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহের পাগলা থানা সংলগ্ন প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ গণমিছিল ও সমাবেশ করেছে গফরগাঁও উলামা সমিতি পাগলা থানা শাখা ও অন্যান্য সংগঠন সমূহ।

রোববার বাদ আসর পাগলা প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে পাগলা বাজার মসজিদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে কেন্দ্রীয় উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলামের মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় উলামা সমিতির সাধারণ সম্পাদক, পীরে কামেল আল্লামা মাহমুদুল হাসান সালমানী। বিক্ষোভ মিছিলে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।

মুফতি হাদিউল ইসলাম এর সঞ্চালনায় মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা নুরুল আমিন, সভাপতি পাগলা থানা, মাওলানা সুলাইমান, সহ-সভাপতি পাগলা থানা, মাওলানা রশিদ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক, পাগলা থানা, মাওলানা ইমরান হোসাইন আজাদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, হাফেজ মাওলানা নাদিম হাসান দিলসাদ, কেন্দ্রীয় সহ প্রচার- প্রকাশনা সম্পাদক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পাগলা থানা, মাওলানা শফিউল্লাহ রাশেদী, মাওলানা ইব্রাহিম খলিল, আহসান হাবীব খোরশেদ, মাওলানা মাহমুদুল হাসান শেখ সাদী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শামসুজ্জামান, মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ