শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

চট্টগ্রামে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দগ্ধ ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে একই পরিবারের সাতজনসহ ৯ জন দগ্ধ হয়েছে। রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে নগরের আকবর শাহ থানাধীন, উত্তর কাট্টলি মরিয়ম ভবনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মিজানুর রহমান (৪২), সাইফুল ইসলাম (২৫), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৮), পেয়ারা বেগম (৬৫), রিয়াজ (২২), জাহান (২১), সুমাইয়া (১৮)। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

চমেক হাসপাতাল বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, ৯ জনকে দগ্ধ অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়। তাদের সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে আগ্রাবাদ ফায়ার স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, গ্যাস সিলিন্ডার নয়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এরকম আলামত পাওয়া গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ