শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

এবার উগ্র শ্লোগানের নিন্দা জানালো হিন্দুত্ববাদী সংগঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার উগ্র শ্লোগানের নিন্দা জানালো হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।’ গতকাল রবিবার (৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ প্রতিবাদ ও নিন্দা জানান।

‘কতেক আপত্তিকর শ্লোগান, ঐক্য পরিষদের নিন্দা ও প্রতিবাদ’ শিরোনামে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভােকেট নিতাই প্রসাদ ঘােষ সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, আমরা জানতে পেরেছি, আমাদের সম্পূর্ণ অজ্ঞাতে সমাবেশস্থলের বেশ খানিকট দূর থেকে কতেক সংগঠনের বিরুদ্ধে নানান আপত্তিকর শ্লোগান দিয়েছে।’

‘বৃহৎ সমাবেশের সুযােগ নিয়ে যে বা যারা অপকর্ম করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এসব শ্লোগান আমলের নির্ধারিত শ্লোগানের বাহিরে। ঐক্য পরিষদের নির্ধারিত শ্লোগান এমন ছিলো না।’

এর আগে গত শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রামে হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’ এর আয়োজনে এক সমাবেশে দেশের ইসলামী কয়েকটি দল নিয়ে আপত্তিতকর শ্লোগান দেয় তারা। এরপর দেশের শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালে অবশেষে নিন্দা জ্ঞাপন করলো তাদের সংগঠন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ