শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

উস্কানিদাতারা সম্প্রতি রক্ষার জন্য হুমকিস্বরুপ: মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নামে কতিপয় উগ্রহিন্দু নবীপ্রেমিক তৌহিদী জনতা, হেফাজতে ইসলাম ও ইসলামী সংগঠনগুলোকে নিয়ে উগ্র, সন্ত্রাসী ও মানহানিকর স্লোগান দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার জন্য হুমকিস্বরুপ। অবিলম্বে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর জন্য উস্কানিদাতাদের গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করা হলে ধর্মপ্রাণ জনতা তাদেরকে প্রতিহত করতে বাধ্য হবে।

আজ সোমবার (৯ নভেম্বর) বাদ আসর কামরাঙ্গীরচর মাদরাসায় খেলাফত আন্দোলনের এক বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, দপ্তর সম্পাদক মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী ও মাওলানা রুহুল আমিন প্রমুখ।

মাওলানা আতাউল্লাহ আরও বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তা কোন ধর্মের বিরুদ্ধে নয়। মুসলমানদের প্রিয় নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন এর প্রতিবাদে। মুসলমানদের এই জাগরণ দেখে কতিপয় নাস্তিক-মুরতাদদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। সরকার তাদের এখনই নিয়ন্ত্রণ না করলে দেশের জনগণের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। তাই অবিলম্বে তাদের চিহ্নিত করে সকল অপতৎপরতা বন্ধ করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ