শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ময়মনসিংহে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের খিঁচা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বামনডহর গ্রামের মৃত আঞ্জু মিয়ার ছেলে মঞ্জু মিয়া এবং তারাকান্দা উপজেলার কালনীকান্দা গ্রামের রুহুল আমিনের ছেলে সাইদুল ইসলাম।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, সকালে নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক খিঁচা বাজার এলাকায় আসলে নেত্রকোনাগামী একটি সিএনজিকে চাপা দেয়। ঘটনাস্থলেই সাইদুল ইসলাম মারা যান। আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আবুল খায়ের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ