শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বাম সংগঠনকে আল্লামা বাবুনগরী: উস্কানিমূলক পথ পরিহার করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাম সংগঠনকে উদ্দেশ করে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আপনারা দেশের সম্প্রতি রক্ষা করুন। উস্কানিমূলক পথ পরিহার করুন। তিনি গত ৩ নভেম্বর (মঙ্গলবার) শাহবাগে বাম সংগঠনসমূহের মশাল মিছিলের শ্লোগানকে বিদ্বেষপ্রসূত ও উস্কানীমূলক আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন।

আজ রবিবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, সেদিন শাহবাগে বাম সংগঠনসমূহের অনুষ্ঠিত একটি সমাবেশ শেষে ‘প্রগতিশীল গণসংগঠনসমূহ’ ব্যানারে উদীচী, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ কিছু সংগঠনের নেতাকর্মীদের একটি মশাল মিছিল শহীদ মিনারে যাওয়ার পথে ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ'-এর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর উদ্দেশে কিছু মিথ্যা ও বিদ্বেষমূলক শ্লোগান দিয়েছে। যা অনভিপ্রেত, দুঃখজনক এবং নিন্দনীয়।

হেফাজত মহাসচিব সতর্ক করে বলেন, এমন উস্কানিমূলক আচরণের কারণে যে পরিস্থিতির উদ্ভব হতে পারে, তা কারোর জন্যই শুভ ফল বয়ে আনবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ