শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

জো বাইডেনকে বিএনপির অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।

বিবৃতিতে বিএনপি বলেছে, জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো ও শক্তিশালী হবে এবং বিশ্বে শান্তি ও গণতন্ত্রায়ন প্রক্রিয়া তরান্বিত করতে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের জনগন ও বিএনপি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ককে গুরুত্ব দেয়।

দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের সরকারের আমলে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার গভীরতর সম্পর্কের কথা উল্লেখ করে বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয় যে, জো বাইডেন এর বিজয়ের মাধ্যমে সেই ধারা অক্ষুন্ন থাকবে। বিবৃতিতে নবনির্বাচিত প্রেসিডেন্টের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বিএনপির নেতৃত্ব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ