শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মুহাম্মদ সা. কে অবমাননার প্রতিবাদে ত্রিশালে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হক
ত্রিশাল (ময়মনসিংহ) থেকে>

মহানবী হযরত মুহাম্মদ সা.- কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) জুমার পর কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কাটাখালী "স্বেচ্ছা" সংগঠনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে কাটাখালী গ্রামসহ উজান দাস পাড়া, চৌপাগারিয়া, কালীবাজাইল এবং ধলীরপাড় নামক গ্রাম ছাড়াও আশেপাশের একাধিক গ্রামের মুসল্লিরা অংশগ্রহণ করে।

সমাবেশে মহানবী হজরত মুহাম্মদ সা. জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা। মহানবী সা. এর জীবনাদর্শ মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।

বিক্ষোভ মিছিলটি কাটাখালী বাজার থেকে শুরু করে উজানদাস পাড়া, চৌরাস্তা বাজার ও বঙ্গবন্ধু বাজার প্রদক্ষিণ করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ