শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

পাবনা কওমি মাদরাসা পরিষদের উদ্যোগে নবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনা কওমি মাদরাসা পরিষদের উদ্যোগে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে সর্বস্তরের তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৭ নভেম্বর) পাবনা সদর থানা কওমী মাদরাসার উদ্যোগে জোহর নামাজের পর পাবনা আলিয়া মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর পবনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দারা মোরে সমাবেশে মিলিত হয়।

পাবনা সদর থানা কওমী মাদরাসা পরিষদের সভাপতি মুফতি ইমরান সাহেবের সভাপতিত্বে ও জাফর আহমাদ শিবলী সাহেবের পরিচালনায় বক্তব্য রাখেন পরিষদের সেক্রেটারি মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব।অর্থ সম্পাদক মাওলানা আসাদুল ইসলাম। মাওলানা বাহরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছারাও উপস্থিত ছিলেন মাওলানা মোস্তফা জামাল, মাওলানা সাইফুল ইসলাম,মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা আসাদুল ইসলাম,মাওলানা আশরাফ আলি, হফেজ সাকলাইন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদদে মুসলমানদের প্রিয়নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে সারা পৃথিবীর মুসলমানদের অন্তরে আঘাত আনা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানান বক্তারা।

উক্ত সমাবেশে ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করারও আহবান জানানো হয়। এরপর মুফতি ইমরান সাহেবের বক্তব্যের পরে মুসলিমদের শান্তি ও কল্যান কামনায় দু’আ মুনাজাত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ