শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

বিএনপির দৃষ্টি ঘন কুয়াশায় আচ্ছন্ন: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ জিম্মি নয় বরং দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হাওয়া ভবনতন্ত্রের জুলুম ও মিথ্যাচার থেকে।

বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের শুক্রবার (০৬ নভেম্বর) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন সরকার না কি জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারে দিকে ঠেলে দিচ্ছে - তার এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন বিএনপি বরাবরের মতো সরকারের বিরুদ্ধে অবিরাম অসত্য অভিযোগের তীর ছুঁড়ে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনও অর্জন তাদের চোখে পড়ে না।

শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে যখন প্রশংসিত তখনও বিএনপি অন্ধকার দেখে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যাদের দেখার চোখ নেই, তারাতো চারদিকে অন্ধকার দেখবেই। বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন, তাই তারা ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খোঁজে।

দেশের মানুষ ভালো আছেন বলেই শেখ হাসিনার নেতৃত্বের উপর তাদের আস্থা দিন দিন সুদৃঢ় হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তৃণমূলসহ দেশের মানুষকে উন্নততর জীবন দেয়াই শেখ হাসিনার লক্ষ্য।

ফখরুল সাহেব বলছেন, আমি না কি শুধু বিএনপির কথা বলি- এর জবাবে ওবায়দুল কাদের বলেন আমি বিএনপির বিরুদ্ধে বলি না, বলি বিএনপির মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে।

দেশের অব্যাহত সমৃদ্ধিতে বিএনপির চোখের কোণে বালি জমেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার কথা তাদের কানে জ্বালা ধরায়,তারা শুধু নিজেদের অংশটুকুই শুনতে পায়। অন্য কিছু শুনতে ও দেখতে পায় না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ