শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ডাবল মার্ডার আসামি ছাত্রলীগের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে সিআরবি ডাবল মার্ডার আসামি ও কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম লিমনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত দেড়টার দিকে নগরীর মেহেদীবাগ থেকে তাকে আটক করা হয়। লিমন চট্টগ্রামে কিশোর গ্যাং নেতা এবং সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, রেলের টেন্ডার, জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে।

২০১৩ সালে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের (সিআরবি) সামনে যুবলীগ থেকে বহিষ্কৃত নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে রেলের কোটি টাকার দরপত্র নিয়ে সংঘর্ষে যুবলীগের কর্মী সাজু পালিত ও শিশু আরমান নিহত হয়। এ ঘটনায় করা মামলায় লিমনকে দ্বিতীয় প্রধান আসামি করে ৬২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ