শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ইন্টারন্যাশনাল কিরাত ওরগানাইজেশন ছাত্র পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহযোগী সংগঠন ইন্টারন্যাশনাল কিরাত ওরগানাইজেশন ছাত্র পরিষদ এর আহ্বায়ক কমিটি গঠন করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।

আজ ৬ নভেম্বর শুক্রবার আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির আহ্বায়ক বিশ্বজয়ী হাফেজ ক্বারী মুহাম্মদ জাকারিয়া, সদস্যসচিব মাওলানা আরিফুল ইসলাম মাহমুদী এবং যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহমুদ সিদ্দিকী, হাফেজ তারেক জামীল মনোনীত হয়েছেন।

ইকো মহাসচিব বলেন, এই আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে কেন্দ্রীয় সম্মেলন করে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

উল্লেখ্য, আজ লালবাগস্থ আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইকো ছাত্র পরিষদের জরুরি পরামর্শ সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব হাইয়াতুল ক্বিরাত আদদুয়ালিয়াহর আমিনুল আম বিশ্বনন্দিত ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

এসময় উপস্থিত ছিলেন আহমাদ শফী আশরাফী, সাদ আরাফাত, ওসামা হাফেজ্জী, আবরারুল হক আনোয়ার, মাহফুজুর রহমান, এমদাদুল্লাহ, সাঈদ আহমদ, তানভীর আহমদ, আহমাদুল্লাহ, শফিকুল ইসলাম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ