শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘মাস্ক পরা বাধ্যতামূলক করতে পদক্ষেপ নেওয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় সবার জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় তিনি এ কথা বলেন। করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় করণীয় সংক্রান্ত বিষয়দি নিয়ে এ সভার আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আসন্ন শীত মৌসুমে দেশে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে। প্রাণঘাতী ভাইরাসটি মোকাবেলায় এই মুহূর্তে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আর কোনো বিকল্প নেই। তাই যতদিন না দেশের জনগণের মধ্যে করোনার টিকা প্রয়োগ করা হচ্ছে, ততদিন পর্যন্ত সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক। এ বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরো বলেন, ইউরোপ ও আমেরিকার অনেক দেশে ইতোমধ্যে করোনার সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ শুরু হয়ে গেছে। সংক্রমণ মোকাবেলায় অনেক দেশ দ্বিতীয় দফায় লকডাউন জারি করেছে। আশঙ্কা করা হচ্ছে, আমাদের দেশেও সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা দিতে পারে। সেটা মোকাবেলা সব ধরনের সক্ষমতা আমাদের রয়েছে। তবে জনগণ যদি স্বাস্থ্যবিধি মেনে না চলে, সচেতন না হয়, তাহলে এটি ভয়ের কারণ হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ