শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সুমন দাস (৪৫) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি রাজধানীর গোপীবাগ এলাকায় থাকেন। তবে অপর আরোহীর নামপরিচয় জানা যায়নি।

কমলাপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টার দিকে সিগন্যাল থাকা অবস্থায় একটি মোটরসাইকেল দ্রুত রেল লাইন পার হতে গেলে ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই একজন ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ