শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনার ডেপুটি গভর্নরের কিং ফাহাদ কুরআন কমপ্লেক্স পরিদর্শন আলিয়া মাদরাসার শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক

জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন হয়নি: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য এ রহস্য খুঁজে বের করতে হবে।

মঙ্গলবার জেলহত্যা দিবসে নিহত জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতারা।

তিনি বলেন, অভিভাবকশূন্য করতে বঙ্গবন্ধু হত্যা আর নেতৃত্বশূন্য করতেই ৭১-এর পরাজিত শক্তি জেল হত্যা সংঘটিত করেছিল।

তিনি আরও বলেন, একটি বিদেশি দূতাবাসের ইন্ধনে ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় নেতাদের হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে এসব ষড়যন্ত্রের অনেকটাই জাতি জানতে পেরেছে। তবে ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বরের ঘটনা প্রবাহ কী তা উদঘাটন করে জাতির সম্মুখে তুলে ধরার তাগিদ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় নেতাদের হত্যা করে সেদিন তারা আমাদের নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর কেন জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা, কর্নেল হায়দারসহ অসংখ্য সেনাবাহিনীর অফিসারকে, জওয়ানকে সেদিন সিপাহি জনতার বিপ্লবের নামে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তার অনেক রহস্য এখনো উন্মোচন হয়নি। ইতিহাসে সত্যের স্বার্থে এবং আগামী প্রজন্মকে সব বিষয়ে জানাতে আমাদের এ বিষয়টি উদঘাটন করে বের করা দরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ