শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনার ডেপুটি গভর্নরের কিং ফাহাদ কুরআন কমপ্লেক্স পরিদর্শন আলিয়া মাদরাসার শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক

‘জাতীয় ৪ নেতার ত্যাগের মহিমা জাতির পথচলার পাথেয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় চার নেতার ত্যাগের মহিমা আমাদের জাতির পথচলার পাথেয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার দুপুর একটার দিকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আজকের দিনে আমাদের জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয় চার নেতা ত্যাগের মহিমার যে নজির স্থাপন করে গেছেন, সেটাই আমাদের জাতীর পথচলার পাথেয়।

তিনি বলেন, আমাদের জাতীয় চার নেতা ত্যাগ নীতি ও আদর্শের সঙ্গে কখনোই আপস করেননি। সেই পথেই আমরা এগিয়ে চলেছি। সেই পথেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। যে বাংলাদেশের জন্য আমাদের জাতীয় চার নেতা ত্যাগ স্বীকার করেছিলেন, সেই বাংলাদেশ আজকের বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল দেশ হিসেবে পরিণত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ