শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

এখনো করোনা শনাক্ত হয়নি যে দেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের প্রায় সবকটি দেশেই কমবেশি ছড়িয়েছে। তবে এশিয়ার দেশ উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত একজনও এ ভাইরাসে আক্রান্ত হয়নি। খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাই (ডব্লিউএইচও) বিষয়টি জানিয়েছে।

সংস্থাটি বলছে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কোনো খবর জানানো হয়নি।

করোনা বিষয়ক ডব্লিউএইচওর সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ অক্টোবর পর্যন্ত দেশটিতে ১০ হাজার ৪৬২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে একজনের শরীরেও করোনা শনাক্ত হয়নি। এরমধ্যে ৫ হাজার ৩৬৮ জনকে করোনা রোগী সন্দেহে পরীক্ষা করিয়েছেন। যার মধ্যে ৮ জন বিদেশি ছিলেন। ১৫ থেকে ২২ অক্টোবরের ১৬১ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ