শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনার ডেপুটি গভর্নরের কিং ফাহাদ কুরআন কমপ্লেক্স পরিদর্শন আলিয়া মাদরাসার শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক

ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়ন শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার উচাখিলা বাজারে এই প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

ইত্তেফাকুল উলামা উচাখিলা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামানের সঞ্চালনায়, মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মাওলানা নূরুল আলম।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা আব্দুর র‌উফ, মাওলানা মতিউর রহমান মামুন, মাওলানা আহসানুল্লাহ, মাওলানা মুকুল, মাওলানা আনাস। এছাড়াও অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সামাজিক সংগঠন পরিবর্তনে উচাখিলার ইব্রাহিম সরদার, কামরুল ইসলাম, শিমুল প্রমুখ।

পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার প্রাঙ্গণে এসে শেষ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ