শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে: আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বমানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ফ্রান্স সরকার কর্তৃক অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

সোমবার দুপুরে আল-হাইআতুল উলয়ার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

আল্লামা মাহমুদুল হাসান বলেন, ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে অমার্জনীয় অপরাধ করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশ বন্ধ হবে না বলে যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে তা গোটা বিশ্বের মুসলিমদের হৃদয়কে চরমভাবে আহত করেছে। এর জন্য অনতিবিলম্বে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে এবং ফ্রান্সের পার্লামেন্টে মহানবী হযরত মুহাম্মাদ সা. সম্বন্ধে কটুক্তিকারী ও তাঁর ব্যঙ্গচিত্র প্রকাশ ও প্রদর্শনকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস করতে হবে।

তিনি বলেন, মুসলিম রাষ্ট্রগুলোর উচিত ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও ফ্রান্সের উৎপাদিত সব ধরণের পণ্য বর্জন করা। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক ফ্রান্সের উপরোক্ত কর্মকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপনের জোর দাবি জানান।

তিনি আরও বলেন, হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পিতা-মাতা, সন্তান-সন্ততি ও দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে না পারলে প্রকৃত ঈমানদার হওয়া যায় না। তাই তাঁর অবমাননায় কোন মুসলিম নিশ্চুপ বসে থাকতে পারে না। সামর্থের সবটুকু দিয়ে ফ্রান্স সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রতিবাদ জানানো প্রতিটি মুসলিমদের ঈমানী দায়িত্ব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ