শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীদের হামলায় শিক্ষার্থীসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের গুলিবিনিময়ও হয়েছে বলে সোমবার জানিয়েছেন আফগান কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, হামলায় আরও অন্তত ২২ জন আহত হয়েছে এবং কয়েকঘন্টা বন্দুকযুদ্ধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বন্দুকধারীরা সোমবার আফগানিস্তানের রাজধানীতে সবচেয়ে বড় এই বিশ্ববিদ্যালয়টি ঘিরে ফেলে হামলা চালায়। এক প্রত্যক্ষদর্শী রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, পলায়নপর শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলাকারীরা গুলি ছুড়েছে। যে শিক্ষার্থীকে তারা দেখেছে তাকেই গুলি করেছে।

বিশ্ববিদ্যালয়টিতে একটি বইমেলা চলার সময়ে এই হামলা হয়। বইমেলায় যোগ দিতে সেখানে উপস্থিত ছিলেন আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। তালেবান এই হামলায় তাদের যোদ্ধারা জড়িত নয় বলে জানিয়েছে। অন্য কোনও দলও তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি বিস্ফোরণের পর হামলা শুরু হয়। এরপর বন্দুকধারীদের সঙ্গে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর লড়াইও চলে। উভয়পক্ষে কয়েকঘন্টা গুলিবিনিময়ের পর তিন জন নিহত হওয়ার মধ্য দিয়ে হামলার অবসান ঘটে বলে জানিয়েছেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান।

এর আগে গত মাসে কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলায় ২৪ জন নিহত হয়েছিল। যাদের বেশিরভাগই শিক্ষার্থী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ