শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলিয়া মাদরাসার শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা

ট্রাম্পকে ‘বিদায় ঘণ্টার’ প্রস্তুতি নিতে বললেন ওবামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যর্থতার দায় মাথায় নিয়ে তল্পিতল্পা বেঁধে চলে যাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রস্তুত থাকা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

গতকাল ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বারাক ওবামা এ কথা বলেন। এদিকে মিশিগানে জো বাইডেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিন থেকেই করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যবস্থা নেবেন।

এ সময় বাইডেন বলেন, জাদুর সুইচ চেপে মহামারি শেষ করতে সক্ষম হওয়ার মতো মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে পারি, একেবারে প্রথম দিন থেকেই মহামারি অবসানে সঠিক কাজটিই শুরু করব। আমাদের সিদ্ধান্ত বিজ্ঞান অনুযায়ী গ্রহণ করা হবে।

ফ্লিন্টে জো বাইডেন আরও বলেন, আমরা এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনব; তবে এর প্রথম পদক্ষেপ হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করা। গত সপ্তাহে ওবামা পেনসিলভানিয়া ও ফ্লোরিডায় এককভাবে বাইডেনের জন্য নির্বাচনী প্রচার চালিয়েছেন। সেখানে বাইডেনের সমর্থকদের আত্মপ্রসাদে না থাকার ব্যাপারে সতর্ক করে দিয়ে তাদের আগাম ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ