শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

আবারো মহানবি সা. এর কার্টুন প্রকাশ: বেলজিয়ামে শিক্ষক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার বেলজিয়ামের একটি স্কুলে হজরত মুহাম্মাদ সা. এর ব্যঙ্গকার্টুন প্রদর্শন করায় শিক্ষককে তাৎক্ষণিক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্রাসেলসের মোলেনবিক সেন্ট-জিন এলাকার একটি স্কুলে এ ঘটনা ঘটে বলে জানায় প্রতিষ্ঠানটির মুখপাত্র।

বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো সম্প্রতি মহানবি সা. কে যেসব ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে ওই শিক্ষক তার একটি কার্টুন পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দেখান। একই কাজ করে কীভাবে একজন ফরাসি স্কুলশিক্ষক নিহত হোন তারও বর্ণনা দেন ওই শিক্ষক।

ওই শিক্ষক ক্লাসে মহানবীর অবমাননাকর কার্টুন প্রদর্শন করার পর দুই থেকে তিনজন শিক্ষার্থীর অভিভাবক স্কুল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানান। এরপরই তাকে বরখাস্ত করা হয়।

মোলেনবিকসের মেয়রের মুখপাত্র আরো বলেন, ‘একটি বিতর্কিত ছবির কারণেই আমারা তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছি।’

কার্টুন এবং ইসলাম নিয়ে কুটূক্তির জেরে বিশ্ব জুড়ে ম্যাক্রাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বয়কট করা হচ্ছে ফরাসি পণ্য। তবে শনিবার (৩১ অক্টোবর) নিজের ভোল পাল্টে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের কারণে মুসলিমদের ব্যথিত হওয়ার বিষয়টি অনুধাবন করেছেন বলে জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ