শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লন্ডন জমিয়তের উদ্যোগে শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হজ ২০২৭: হাজিদের খাবার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন শুরু মদিনার ডেপুটি গভর্নরের কিং ফাহাদ কুরআন কমপ্লেক্স পরিদর্শন আলিয়া মাদরাসার শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা 

নবির সা. অবমাননা: ইত্তেফাকুল উলামা তারাকান্দার প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ
বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও ফ্রান্সের পণ্য বর্জনের আহবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩০অক্টোবর বাদ আসর তারাকান্দা বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তারাকান্দা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে থানা চত্বরে বিক্ষোভ সমাবেশ করে।

বিকেল ৩ টা থেকে শিক্ষার্থী ও সাধারণ মুসল্লী উপজেলার বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতার পক্ষ থেকে ফেস্টুন, ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত হতে থাকে বিক্ষোভ মিছিলে।

এ সময় বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা তারাকান্দা উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম মন্ডল, মাওলানা সাঈদ সাইফি সাইফী, মাওলানা এনামুল হক, হাফেজ আবদুস সবুর খান, মাওলানা শেখ ফরিদ, মাওলানা জহিরুল ইসলাম প্রমূখ।

মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে, এবং মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়বে এবং নবীপ্রেমিকরা ফ্রান্সের পণ্যবর্জন করতে বাধ্য হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ