বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা, নেপথ্যে ‘কালো জাদু’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একই পরিবারের তিন সদস্যকে তুলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। এমন চ্যাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ডে।

জানা যায়, খুন্তি জেলার এ ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন এমন নৃশংস ঘটনা ঘটল? এর পেছনে উঠে এসেছে এক শিশু হত্যা ও ‘কালো জাদু’র বিষয়।

স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি ওই এলাকায় একটি সন্তান জন্ম দিয়েছিলেন এক নারী। জন্মানোর কয়েকদিন পরই মারা যায় শিশুটি। এরপরই স্থানীয় এক ব্যক্তি অভিযোগ তোলেন বিরষা মুণ্ডা নামের এক ব্যক্তির পরিবারই ওই সন্তানের মৃত্যুর জন্য দায়ী। ওই পরিবারটি গোপনে কালো জাদুর চর্চা করে বলে স্থানীয়দের অভিযোগ। কালা জাদু করেই শিশুটিকে খুন করেছে ওই পরিবার।

এমন খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় গ্রামজুড়ে। এরপরই ওই পরিবারকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে কয়েকজন গ্রামবাসী। ‘শাস্তিস্বরূপ’ অক্টোবরের প্রথম সপ্তাহেই বেশ কয়েকজন মিলে অভিযুক্ত পরিবারের তিনজনকে অপহরণ করে। পরে তাদের গলা কেটে হত্যা করা হয়। ইতিমধ্যেই পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা হলেন বিরষা মুণ্ডা (৪৮), তার স্ত্রী সুক্রু পুর্তি (৪৩) ও মেয়ে সোমওয়ার পুর্তি (২০)। সম্প্রতি বিরষার অন্য মেয়ে পরিবারের খোঁজ নিতে বাড়ি আসেন। কিন্তু এসে বাড়ি ফাঁকা পান। চারদিক খুঁজেও তিনি হদিশ পাননি বাবা-মা, বোনের।

তিনি তখনই পুলিশকে খবর দিলে তারা এসে তল্লাশি শুরু করে। অবশেষে গত বুধবার খুন্তি জেলার একটি গভীর জঙ্গল থেকে তিনজনের মাথা বিহীন দেহ উদ্ধার করা হয়েছে। তিনজনেরই ছিন্ন মাথা মেলে জঙ্গলের কাছের একটি এলাকায়।

গোটা ঘটনা প্রকাশ্যে আসতে গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। খুন্তির এসপি আশুতোষ শেখর জানান, ইতিমধ্যেই অভিযুক্ত ন’জনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা ঘটনার কথা স্বীকারও করেছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর বাকি অভিযুক্তদের খোঁজে অভিযান চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ