সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

বিশ্বে করোনায় আরও ৮ হাজার জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে আরও প্রায় ৮ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে নতুন করে আরো পাঁচ লক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ১১ লাখ সাড়ে ৭৯ হাজার ছাড়িয়েছে। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি সাড়ে ৫০ লাখ ছাড়াল।

ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৪ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১১ লাখ ৭৯ হাজার ৯২ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৭ লাখ ২৫ হাজার ৬২৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৮ লাখ ৪৫ হাজার ৬৪১ জন করোনারোগী, যাদের মধ্যে ৮১ হাজার ১৯৭ জনের অবস্থা গুরুতর।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ৯১ লাখ ২০ হাজার ৭৫১ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৮০ লাখ ৩৮ হাজার ৭৬৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৫৪ লাখ ৬৯ হাজার ৭৫৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ