শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

এবার শার্লি হেবদোর বিরুদ্ধে মামলা করলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজের আপত্তিজনক কার্টুন আঁকায় শার্লি এবদোর বিরুদ্ধে মামলা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বুধবার (২৮ অক্টোবর) এরদোগানের আইনজীবী আঙ্কারা কৌঁসুলি অফিসে এই মামলা দায়ের করেন।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ওই কার্টুন ‘অপরাধমূলক কুৎসা’ এবং এটা ‘বাক স্বাধীনতার অন্তর্গত নয়’ উল্লেখ করে এই মামলা দায়ের করা হয়েছে। ‘প্রেসিডেন্টকে অপমান’ করায় ইতোমধ্যেই শার্লি এবদোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তুরস্কের কৌঁসুলিরা।

এরদোগানের আইনজীবী হুসেই আদিন জানিয়েছেন, এরদোগান তার বিরুদ্ধে ঘৃণ্য কার্টুনের অভিযোগ এনে ম্যাগাজিনটির বিরুদ্ধে মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে ম্যাগাজিন কর্তৃপক্ষ ও কার্টুনিস্টকে।

তুরস্কের ফৌজদারি আইন অনুযায়ী, দেশটির প্রেসিডেন্টকে অপমান করা অপরাধ হিসেবে বিবেচিত হয়। এদিকে এরদোগানের এই কার্টুন প্রকাশের পর তুরস্ক ও ফ্রান্সের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

মতপ্রকাশের অধিকার ব্যাখ্যা করতে গিয়ে মহানবী সা. এর কার্টুন দেখিয়ে হত্যাকাণ্ডের শিকার হন ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটি। এ ঘটনায় এরদোয়ান, ম্যাক্রোঁ ও অন্যান্য ইউরোপীয় নেতাদের মধ্যে বাকযুদ্ধের মধ্যেই এ ধরনের ব্যঙ্গচিত্র প্রকাশ করলো শার্লি এবদো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ