শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইরফানের বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার মামলা ডিবিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বুধবার মামলাটি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মুহা. আশফাক রাজীব হাসান।

তিনি জানান, মামলাটির তদন্তভার ইতোমধ্যে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলার নথি-পত্র সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে আদালতের অনুমতি চাওয়া হবে। আদালতের নির্দেশক্রমে ধানমন্ডি থানা হেফাজতে থাকা দুই আসামিকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বুধবার দুপুরে ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানা হেফাজতে নেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ