শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বাংলাদেশিদের দেড় ঘণ্টার হামলায় ধরাশয়ী ফ্রান্সের সেই ওয়েবসাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশকারী ফ্রান্সের ম্যাগাজিন ‘শার্লি হেবদো’র ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে ডাউন করতে সক্ষম হয়েছে বাংলাদেশি হ্যাকাররা।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কয়েক হাজার সাইবার বিশেষজ্ঞ শার্লি হেবদোর ওয়েবসাইটে হামলা শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টায় পর রাত ১১টার দিকে তাদের ওয়েবসাইট ডাউন হয়।

এর আগে মঙ্গলবার রাতে কয়েক হাজার হ্যাকার একযোগে হামলা শুরুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হামলায় অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক সাইবার বিশেষজ্ঞ।

উল্লেখ্য, হজরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গাত্বক কার্টুন প্রকাশ করে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। সমালোচনা ছাড়াও দেশটির পণ্য বয়কটের হিড়িক পড়েছে। একই সঙ্গে ফ্রান্সের ইন্টারনেট অঙ্গনে সাইবার হামলাও চালাচ্ছে বিভিন্ন দেশের হ্যাকাররা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) হামলার বিষয়ে সাইবার-৭১ এর পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘রাসুল সা. কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র যে প্রকাশ করেছে সেই পত্রিকাই আজকে আমাদের টার্গেট।’

হামলার নেতৃত্বে থাকা সাইবার-৭১ এর অন্যতম একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকল দেশ থেকেই তাদের সাইট ডাউন দেখাচ্ছে। তবে বাংলাদেশে তারা কান্ট্রি ব্লক করেছে। মুসলিম দেশগুলো থেকে এমন অ্যাটাক হতে থাকলে ওইসব দেশেও শার্লি হেবদো বন্ধ হয়ে যেতে বাধ্য হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ