শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

স্যামসাং প্রধান লি কুন-হি আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন-হি আর নেই। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটিকে বিশ্ব দরবারে নিয়ে আসেন লি কুন-হি। তার নেতৃত্বেই স্মার্টফোন ও মেমোরি চিপ উৎপাদনে বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠানে পরিণত হয় স্যামসাং।

লি’র অধীনে স্যামসাংয়ের অর্থনৈতিক ভিত এতটাই মজবুত হয়েছে যে, দক্ষিণ কোরিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এক-পঞ্চমাংশেই প্রতিষ্ঠানটির অবদান রয়েছে।

ব্যক্তিগত জীবনে লি ছিলেন নিভৃতচারী, প্রচারবিমুখ। ২০১৪ সালে হার্ট-অ্যাটাকের পর শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। এরপর থেকে তার শারীরিক অবস্থা নিয়ে তেমন কোনো তথ্য প্রকাশ্যে আসেনি, শেষ দিনগুলোতে রহস্যঘেরা মানুষে পরিণত হন তিনি।

লি’র মৃত্যুর খবর জানিয়ে স্যামসাংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান কুন-হি লি আর নেই। চেয়ারম্যান লি ২৫ অক্টোবর আমাদের ছেড়ে চলে যান। মৃত্যুকালে তার পাশে ছিল ভাইস চেয়ারম্যান জেই ওয়াই লি’সহ পরিবারের সদস্যরা।

“চেয়ারম্যান লি ছিলেন সত্যিকারের স্বপ্নদ্রষ্টা, যিনি স্থানীয় পর্যায়ের একটি ব্যবসাকে স্যামসাংকে বিশ্বের শীর্ষ পর্যায়ের উদ্ভাবন প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রিয়াল শক্তিতে পরিণত করেছিলেন। তার এই অবদান চিরদিন স্মরণীয় থাকবে।”

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ