শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আমি অন্যায় করিনি শুধু প্রতিবাদ করেছি: নিক্সন চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বলেছেন, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচনে ম্যাজিস্ট্রেট দিয়ে আমার কর্মীদের হয়রানি করার কারণে আমি শুধু প্রতিবাদ করেছি। আমি কোনো অন্যায় করিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত প্রয়াত উপজেলা চেয়ারম্যান মুহা. মোশারফ হোসেন মুসার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, গত সাত বছরে আমি এমপি হিসেবে একটি টাকাও চুরি করিনি, আমি ঘুষ খাইনি, আমি খুন করিনি। এই তিন থানার একটি লোকও বলতে পারবে না যে, নিক্সন চৌধুরী আজ পর্যন্ত সরকারি একটি টাকাও আত্মসাৎ করেছেন। তার পরও আমার নামে মামলা করা হয়েছে।

তিনি বলেন, আমার কর্মীদের রক্ষা করার জন্য এ রকম একশ মামলা খেতে আমি ভয় পাই না। আমি সাধারণ জনগণ ও কর্মীদের নিরাপদে রাখতে প্রতিবাদ করেই যাব। এতে যদি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয় তাতেও আমি ভয় পাই না।

তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, আপনারা শুধু আমার সঙ্গে থাকবেন, প্রতিবাদ আমি করেই যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ