শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

যত তাড়াতাড়ি সম্ভব মাদরাসা খুলতে সরকারের সঙ্গে বৈঠকে দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসা খুলতে সরকারের সঙ্গে বৈঠক করেছে মাদরাসা কতৃপক্ষ।

আজ বৃহস্পতিবার দারুল উলূম দেওবন্দ ও জমিয়তে উলামায়ে হিন্দের কর্মকর্তাগণ দেওবন্দ এর এসডিএমের সাথে বৈঠক করেন। তিনি সরকারের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব মাদরাসা খোলার বিষয়ে নির্দেশিকা জারি করার প্রতিশ্রুতি দিয়েছেন।

দেওবন্দ ইসলামিক মিডিয়া জানায়, মাদরাসার শাইখুল হাদিস ও মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী, সদরুল মুদাররিসীন আল্লামা আরশাদ মাদানী হাজী ফজলুর রহমান জেলা ম্যাজিস্ট্রেট অখিলেশ সিংয়ের এর সঙ্গে বৈঠক করেন। আল্লামা সৈয়দ আরশাদ মাদানী বলেন, লকডাউন আনলকড গাইডলাইনে কেন্দ্রীয় সরকার ধর্মীয় স্থান খোলার অনুমতি দিয়েছে। পরিপ্রেক্ষিতে স্কুলগুলিও খোলা হয়েছে, সুতরাং প্রশাসনের উচিত মাদরাসা খোলার বিষয়ে গাইডলাইন জারি করা। মাদরাসা না খুললে শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষতি হচ্ছে। এ বিষয়ে একটি গাইডলাইন জারি করা উচিত।

সাংসদ হাজী ফজলুর রহমান বলেন, মাদরাসাগুলির দায়িত্বশীলরা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের পড়াশোনা করানোর ব্যবস্থা নিবেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষায় এবং করোনা এড়াতে সকল ব্যবস্থা থাকবে।

এসডিএম অখিলেশ সিং সবার কথা শুনে আশ্বাস দিয়ে বলেন, সরকারের সাথে কথা বলার পরেই একটি নির্দেশিকা জারি করা হবে খুব তাড়াতাড়ি। বৈঠকে সংসদ সদস্য মনিস রাজা, সৈয়দ হাসান, রহান খান প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: দেওবন্দ ইসলামিক মিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ