শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

মাওলানা আদিল খানের খুনির তথ্য দিলে ৫০ লাখ রুপি পুরস্কারের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা ডক্টর আদিল খানের খুনিদের তথ্য দিলে ৫০ লাখ রুপি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাকিস্তানের বেসরকারী চ্যানেল হাম টিভি জানিয়েছে, মাওলানা আদিল খানের উপর হামলার তদন্তের জন্য ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি হামলাকারীর তথ্য দিলে ৫০ লাখ রুপি পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির ক্রাইম টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) কর্মকর্তা জানিয়েছেন, মাওলানা আদিল খান ও তার ড্রাইভারের খুনিদের গ্রেফতার করতে ব্যর্থ হলে সন্ত্রাসীদের ধরতে সাহায্য নেয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ।

সিটিডি কর্মকর্তা আরও বলেন, কমিটি সন্ত্রাসীদের তথ্য দিলে ৫০ লাখ রুপি পুরস্কার দেয়ার বিষয়ে কমিটির সুপারিশ সিন্ধু সরকারের কাছে পাঠানো হয়েছে। যারা আসামিদের গ্রেফতারে সহায়তা করবে তাদের নাম গোপন রাখা হবে। হমলার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে মাওলানা ডক্টর আদিল খান শনিবার সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ