শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ছাড়া নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হবে না: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারী নির্যাতনকারী ও ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ছাড়া দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর উত্তর গেইটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি জাকির হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমমান খানের পরিচালনায় নারী নির্যাতনকারী ও ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকর করার দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মাওলানা শহীদুল ইসলাম আনসারী, মুফতি রেজাউল করীম, প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা সুহাইল আহমদ, নিজাম উদ্দিন আল আদনান ও হাফেজ মুহাম্মদ ইসলামাবাদী প্রমুখ।

মানবন্ধনে নেতৃবৃন্দ বলেন, ইসলামি অনুশাসন ছাড়া অন্য কোন উপায়ে ধর্ষণ বন্ধ করা যাবে না। ক্ষমতাসীন মহল বরাবরই জনগণের জান-মাল ও আব্রু-ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সারাদেশে সরকার দলীয় লোকদের মাধ্যমেই ধর্ষণের মত জঘন্য অপরাধ সংগঠিত হচ্ছে। দলীয় লোকদের ব্যাপারে সরকারের নমনীয় দৃষ্টি বিবেকবান দেশ প্রেমিক মানুষকে আহত করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ