শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

মাওলানা আদিল খানের খুনিদের গ্রেফতারের দাবিতে দেশব্যাপী হরতালের ডাক পাকিস্তান ওলামা কমিটির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা ডক্টর আলিদ খানের হত্যাকারীদের গ্রেফতার করতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল দেশটির ওলামা কমিটি। এ সময়ের মধ্যে মাওলানা আদিল খানের খুনিদের গ্রেফতার করায় ১৬ অক্টোবর (শুক্রবার) দেশব্যাপী হরতালের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

এক জরুরী সংবাদ সম্মেলনে করাচির ওলামা কমিটির শীর্ষ নেতারা বলেছেন, মাওলানা আদিল খানের শাহাদাত ভোলার মতো নয়। খুনিদের গ্রেফতারে কার্যকরী প্রদক্ষেপ চোখে পড়েনি। দীর্ঘদিন ধরে আলেমদের শহিদ করা হচ্ছে কিন্তু কোনও আলেমের খুনিকে গ্রেফতার করা হয়নি।

প্রদেশিক সরকারকে মাওলানা আদিল খানের খুনিদের দ্রুত গ্রেফতার এবং যারা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায় তাদের পর্দাফাঁস করার আহ্বান জানান নেতারা।

উলামায়ে কেরাম বলেন, আমরা একজন মহান ব্যক্তিত্বকে হারিয়েছি। এর শান্তিপূর্ণ প্রতিবাদ আমাদের আইনী ও গণতান্ত্রিক অধিকার।মাওলানা আদিল খানের শাহাদাতের পর ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের গ্রেফতারে কোনও অগ্রগতি হয়নি। সকল মাদরাসার বিশিষ্ট আলেম এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে আলোচনা করে ওলামা কমিটি আগামী শুক্রবার সারা দেশে শান্তিপূর্ণ হরতাল ও বিক্ষোবের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্মেলনে ব্যবসায়ী, রাজনৈতিক সংগঠন ও নাগরিকদের শান্তিপূর্ণ হরতাল পালনে অংশ নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ওলামা কমিটির সভাপতি মাওলানা ইকবাল উল্লাহ, মাওলানা আওরঙ্গজেব ফারুকী, মাওলানা কাসিম মাহমুদ, মাওলানা ক্বারী মুহাম্মদ উসমান, মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা মুফতি হামাদুল্লাহ মাদানী, মাওলানা তালহা রাহমানী, মাওলানা সাইফুল্লাহ খালিদ, মাওলানা মনজুর মেঙ্গাল, মাওলানা ড. মুহাম্মদ কাসিম, মুফতি মুহাম্মদ জুবায়ের, মাওলানা উমর সাদিক, মাওলানা আহমদ ইয়ার খান, মাওলানা ইব্রাহিম মাজহার প্রমুখ। সূত্র: ডেইলি পাকিস্তান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ