শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ, ৩ সপ্তাহের মধ্যে চার্জশিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় আগামী ৩ সপ্তাহের মধ্যেই চার্জশিট দেয়া হবে। এতে অন্তত ৩০ জনকে অভিযুক্ত করা হতে পারে। এ লক্ষ্যেই মামলার তদারক সংস্থা সিআইডি কাজ করছে। ইতোমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির নারায়ণগঞ্জ বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ।

তিনি জানান, এ ঘটনায় মসজিদ কমিটির গাফিলতি আছে। প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তিতাস ও বিদ্যুতের সংশ্লিষ্টদের গাফিলতি আছে। তাদেরও আইনের আওতায় আনা হবে।

তাছাড়া তিতাসের কে ঘুষ চেয়েছিলেন সেই ব্যক্তিকেও চিহ্নিত করার কাজ চলছে। এদিকে গতকাল ডিপিডিসির সাময়িকভাবে বরখাস্ত মিটার রিডার আরিফুর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি। পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ