শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

শুক্রবার শুরু হচ্ছে ভাষা সাহিত্য-সাংবাদিকতা কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:: ‘নিজেকে গড়াই হোক জীবনের প্রথম অঙ্গীকার’ প্রতিপাদ্যকে ধারণ করে এবার শুরু হচ্ছে ভাষা সাহিত্য-সাংবাদিকতা কোর্স। দেশের অনলাইন মিডিয়া আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এর উদ্যোগে ও বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম এর তত্ত্বাবধানে কোর্সটি চালু করা হয়েছে।

আগামী শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর পল্টনে কোর্সের ক্লাস পরিচালিত হবে।

কী পড়বো কেন পড়বো? লেখালেখির প্রস্তুতি, ভাষা বানান ও হাতে-কলমে প্রুফ সম্পাদনা, গদ্যসাহিত্য, প্রবন্ধ-নিবন্ধ, অনুবাদ সাহিত্য, ছোটগল্প, উপন্যাস ও ছড়া-কবিতাসহ আরও একাধিক বিষয়ে শিখানো হবে কোর্স থেকে।

কোর্সে মোট ক্লাস থাকবে ২৫ টি। প্রতি শুক্রবার ২ টি করে ক্লাস করানো হবে। কোর্সে ক্লাস করাবেন দেশের খ্যাতিমান লেখক, সাংবাদিক ও বরেণ্য সাহিত্যিকগণ। তাদের মধ্যে কয়েকজন হলেন, দৈনিক ইনকিলাব এর সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আলী আর রাজী, বাংলাদেশ প্রতিদিন এর সিনিয়র রিপোর্টার আহমদ সেলিম রেজা, বিশিষ্ট নজরুল গবেষক মহিউদ্দিন আকবর, দারুর রাশাদ মাদরাসার শিক্ষাসচিব মাওলানা লিয়াকত আলী, স্বপ্নচারী লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, ইসলাম টাইমস এর সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ দৈনিক যুগান্তর এর বিভাগীয় সম্পাদক আশরাফুল আলম পিন্টু প্রমুখ।

কোর্সের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, নিয়মিত অনুশীলন ও হোম ওয়ার্কের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে লেখালেখির উপযুক্ত করে গড়ে তোলা। প্রতিটি ক্লাসেই থাকবে সমৃদ্ধ লেকচার শিট। কোর্স শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট এবং বাছাই করা ১০ জনকে "আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম" নিউজরুমে ইন্টার্নশিপের সুযোগ। সাংবাদিকতা ও লেখালেখিতে আগ্রহীদের কর্মসংস্থানে সহযোগিতা। কোর্স চলাকালীন জাতীয় সংবাদপত্রে লেখার সুযোগ। শিক্ষা উপকরণ প্রদানসহ নিয়মিত পুরস্কারভিত্তিক ক্লাস।

কোর্স ফি ধরা হয়েছে মাত্র দুই হাজার টাকা। সীমিত আসনে শুরু করা হচ্ছে কোর্সটি।

কোর্স পরিচালক হিসেবে রয়েছেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব এবং কোর্স সমন্বয়ক হিসেবে থাকবেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম এর সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম। কোর্সের জন্য ফোন করুন এই নাম্বারে- যোগাযোগ:
০১৯১৪৫৭৪০৪৭ (বিকাশ)
০১৯৩১৪০৮৩৪৭

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ