শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

‘মাওলানা আদিল খানের শাহাদাত পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে ভারতের ষড়যন্ত্র’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: মাওলানা আদিল খানকে নির্মমভাবে হত্যার ঘটনাকে ‘নিন্দনীয়’ এবং ‘টার্গেট কিলিং’ হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি অভিযোগ করেন, মাওলানা আদিল খানের শাহাদাত পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে ভারতের ষড়যন্ত্র। খবর ডেইলি পাকিস্তানের।

মাওলানা ড. আদিল খানের শাহাদাতের মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করে ইমরান খান এক টুইট বার্তায় বলেন, জামিয়া ফারুকিয়ার মুহতামিম মাওলানা আদিল খানের হত্যা নিন্দনীয়।

‘আমি বারবার বলেছি, ভারত গত তিন মাস ধরে শিয়া ও সুন্নি আলেমদের হত্যা করে দেশজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়ার চেষ্টা করছে। গত কয়েক মাসে আমরা এ জাতীয় বহু প্রচেষ্টা ব্যর্থ করেছি। আমাদের গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থা এই খুনিদের গ্রেফতার করবে।’

পাকিস্তানকে অস্থিতিশীল করতে ভারতের এই ঘৃণ্য ষড়যন্ত্রকে ব্যর্থ করতে সব সম্প্রদায়ের আলেমদের আহ্বান জানিয়েছেন ইমরান খান।

উল্লেখ্য, পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে বর্তমান মুহতামিম মাওলানা ডক্টর আদিল খান শনিবার সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ