শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

ধর্ষণ প্রতিরোধে সমমনা ইসলামী দলগুলোর ৬ দফা দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ষণের প্রতিবাদ ও তা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণে করণীয় নির্ধারণে সমমনা ইসলামী দলগুলোর এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ রোববার সকাল ৮টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও সমমনা ইসলামী দলগুলোর সমন্বয়ক আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশব্যাপী ধর্ষণ ও জেনা-ব্যভিচার প্রতিরোধে ৬ দফা দাবি প্রণয়ন করা হয়। দাবিগুলো হচ্ছে- ১. যিনা, ব্যভিচার ও ধর্ষণ প্রতিরোধে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ২. পর্ণোগ্রাফির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩. মাদকদ্রব্যের অবাধ-প্রাপ্তি ও ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

৪. নারীর অশ্লীল উপস্থাপনা ও পণ্য হিসাবে ব্যবহার বন্ধ করতে হবে। ৫. আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং বিচার কাজকে রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে। ৬. নারীর মর্যাদা এবং অধিকার সংরক্ষণে কুরআন-হাদীসের শিক্ষাসমূহ জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করতে হবে।

এই ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) জুমার পর বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে গণমিছিল কর্মসূচী ঘোষণা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা ড. ঈশা শাহেদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী।

বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, খেলাফত আন্দোলনের নায়বে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, ইসলামী ঐক্য আন্দোলনের অফিস সম্পাদক জনাব কামরুল ইসলাম, মাওলানা মুনির আহমদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ