শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬ শাহবাগে ১৩ দফা শিক্ষা দাবি জানাল ছাত্র মজলিস

সৌদি আরবে কমছে করোনা সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আল নোমান: সৌদি আরবে করোনা সংক্রমণ কমেছে। গতকাল শুক্রবার ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় কোভিড ১৯ -য়ে আরও ২৪ জন মারা গেছে। সৌদিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৩,৩৮,৫৩৯ জন এবং করোনায় মারা গিয়েছে ৪,৯৯৬ জন।

নতুন শনাক্তদের মধ্যে মদীনা ৫৪, মক্কা ৩৯, ইয়াংবু ২৭, হাফুফ ২৩, রিয়াদ ২৩ এবং দাম্মাম ১৮ জন রেকর্ড করা হয়েছে। বাকি আক্রান্তদের দেশের বিভিন্ন শহরে শনাক্ত করা হয়েছে।

দেশটিতে কোভিড ১৯ আক্রান্তদের সংখ্যা হ্রাস পেয়েছে। শুক্রবার পর্যন্ত ৯,২৬১টি কেসের এর সাথে মধ্যে ৮৫৯ টি কোভিড ১৯ কেস ছিল আশংকাজনক।

এছাড়াও মন্ত্রণালয় জানিয়েছে, আরও ৫১৩ জন রোগী মারাত্মক রোগ থেকে পুরোপুরি সুস্থ হয়েছে এবং মোট সুস্থতার হার প্রায় ৯৬ শতাংশে পৌঁছেছে। সূত্র: গালফ নিউজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ