শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, শনিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ৪৭ জন।

এ পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ৬০ জনের। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৭০৩ জন।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ৬২ হাজার ৭৯৮ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭৩৯ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এ দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫০ লাখ ৫৫ হাজার ৮৮৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৬৩৯ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৬ হাজার ১৫১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ৪৯০ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ