সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

শায়খে বরুণার ইন্তেকালে আল্লামা মাহমুদুল হাসানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর, মৌলভীবাজার বরুনা মাদ্রাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদীস, আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সহ-সভাপতি হযরত মাওলানা খলিলুর রহমান হামিদীর (পীর সাহেব বরুনা) ইন্তেকালে গভীর শোক ও তাঁর মাগফেরাত কামনা করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।

আজ শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও গুলশান আজাদ মসজিদের খতীব, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বলেন, শায়খে বরুণা আজীবন মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করে গেছেন। তিনি হাদিসের খেদমত করে অসংখ্য আলেম তৈরি করেছেন ও ইসলাহি নেসবতে পথহারা মানুষদের আল্লাহর পথের দিশা দিয়েছেন।

তিনি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন।

আল্লাহ রাব্বুল আলামীন মরহুমের দীনি খেদমতগুলো কবুল করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। শোকসন্তপ্ত পরিবারবর্গ, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী সকলকে সবর করার তওফিক দিন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ