শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬ শাহবাগে ১৩ দফা শিক্ষা দাবি জানাল ছাত্র মজলিস

বরুনার পীরের ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর, মৌলভীবাজার বরুনা মাদ্রাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদীস, আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সহ-সভাপতি হযরত মাওলানা খলিলুর রহমান হামিদী পীর সাহেব বরুনার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস,নির্বাহী সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদীস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম ও মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

এক শোক বার্তায় জমিয়ত নেতৃবৃন্দ বলেন, মাওলানা খলিলুর রহমান পীর সাহেব বরুনা তাঁর মরহুম আব্বাজান খলিফায়ে মাদানী হযরত মাওলানা লুৎফুর রহমান শায়খে বর্ণভী রহ. এর রেখে যাওয়া দ্বীনি আমানত সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। সিলেট অঞ্চলসহ বাংলাদেশ, বৃটেন ও বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের আত্মশুদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে গেছেন তিনি। তিনি ছিলেন মাদানী সিলসিলার অন্যতম একজন অভিভাবক।

নেতৃবৃন্দ আরো বলেন, তার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ রাব্বুল আলামীন মরহুমের দ্বীনি খেদমতগুলো কবুল করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন ও তার শোকসন্তপ্ত পরিবার- পরিজন,মুরিদ, ছাত্র ও ভক্তবৃন্দ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

উল্লেখ্য, মাওলানা খলিলুর রহমান পীর সাহেব বরুনা বৃহস্পতিবার (৮অক্টোবর) দিবাগত রাত ২টায় মৌলভীবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ