শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬ শাহবাগে ১৩ দফা শিক্ষা দাবি জানাল ছাত্র মজলিস

কিশোরগঞ্জে বন্দুক হাতে মহুরা সন্ত্রাসীদের আতংকে এলাকাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জ বাজিতপুর দিলালপুর ইউনিয়ন, রতনপুর গ্রামের প্রবাসী রাসেল গংদের অস্ত্রের মুখে জিম্মি এলাকাবাসী। সন্ত্রাস রাসেল, রফিকুল ইসলাম, শহিদ মিয়া, লিমন মিয়া, তার বোনজামাই শহিদ গং, ও ভাড়াটিয়া লোকজন এনে মহড়া দিচ্ছে। এ অবস্থা বিরাজ করছে প্রায় ১ মাস যাবত।

জানা যায়, কথা কাটাকাটির জের ধরে ৭ অক্টোবর বুধবার বন্দুক, রামদা হাতে রতনপুর গ্রামের একজন গরিব মানুষের অটোরিকশা ঘর কুপিয়ে ভেঙ্গে ফেলে। এ সময় তারা একটি অটোরিকশা নিয়ে যায়।

জানা যায় তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য রতনপুর গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা এলাকায় বন্দুক হাতে মহড়া দিচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগী তারা মিয়া আওয়ার ইসলামকে বলেন, আমরা তাদের জন্য অনিরাপদবোধ করছি। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই অস্ত্রধারী সন্ত্রাসী রাসেল গংদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক।

তিনি বলেন, এটা শুধু আমার একার দাবি না। এলাকাবাসীরও দাবি এটি। স্থানীয় এলাকার কয়েকজন মুরুব্বীর সঙ্গে কথা বললে তারাও রাসেল গংদের শাস্তি দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর একজন বলেন, এর পিছনে প্রভাবশালী এক নেতার হাত রয়েছে। তারা এর সুষ্ঠু তদন্ত দাবি করেন। রাসেলগংসহ সবাইকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান রতনপুর, শান্তারকান্দা গ্রামের সাধারণ জনগণ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ