শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬ শাহবাগে ১৩ দফা শিক্ষা দাবি জানাল ছাত্র মজলিস

সিনহা হত্যা মামলা: রিমান্ড শেষে আদালতে রুবেল শর্মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেজর (অব:) সিনহা মুহা. রাশেদ হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি টেকনাফ মডেল থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মার সাতদিনের রিমান্ড শেষ হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তাকে আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৬৪ ধারা জবানবন্দি নয়, রিমান্ড শেষ হওয়ায় রুবেল শর্মাকে আদালতে হস্তান্তর করা হয়েছে। সাত দিনের রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

র‌্যাবের তথ্য মতে, সিনহা হত্যা মামলার ১৪ আসামির মধ্যে সর্বশেষ আসামি হিসেবে সংযুক্ত করা হয় রুবেল শর্মাকে। গত ১৪ সেপ্টেম্বর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে তাকে জেলে পাঠান বিচারক।

কথিত আছে, সাবেক কনস্টেবল রুবেল শর্মা কারাগারে থাকা টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহা. খায়রুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেন রুবেলের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ আবেদনের শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ অক্টোবর রুভেলকে রিমান্ডে নেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ